শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিবিএ নির্ধারণী নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নিরঙ্কুশ জয় লাভ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর সিবিএ নির্ধারণী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত মনোরম পরিবেশে বুধবার (৩০ নভেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত মেন্দিবাগস্থ গ্যাস ভবনে ১নং সেন্টার হিসেবে এবং ২য় সেন্টার হিসেবে শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয়ে ভোট প্রদান অনুষ্ঠিত হয়।
প্রথম সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপক বিপনন (দক্ষিণ) প্রকৌশলী মঞ্জুর আহমেদ চৌধুরী এবং দ্বিতীয় সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপক বিপনন (উত্তর) প্রকৌশলী এবিএম শরীফ।
দুই সেন্টারে মোট ভোট ছিলো ১৬৪। এর মধ্যে অসুস্থতা জনিত কারণে ৩জন ভোট প্রদান করেন নি এবং ২টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়। সিলেট প্রধান কার্যালয় ও মৌলভীবাজার জোন শ্রীমঙ্গল আঞ্চলিক কার্যালয় এই দুই সেন্টার মিলে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ (রেজি নং চট্ট ১৬৯০) জাতীয় শ্রমিক লীগের অন্তর্র্ভূক্ত ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে (১০১+২৪) ১২৫ ভোট পান ও নিকটতম প্রতিদ্বন্দ্বি জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (রেজি নং- চট্ট ২৫২০) মোমবাতি মার্কা নিয়ে পান (২৪+৭) ৩৪ ভোট। এতে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ ৯১ ভোটের বিশাল ব্যবধানে নিরঙ্কুশ জয় লাভ করেন। প্রথম সেন্টারে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগ ও জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের হাতে ফলাফল তুলে দেন প্রিসাইডিং অফিসার শ্রম অধিদপ্ত সিলেটের উপ-পরিচালক আবুল বশার এবং দ্বিতীয় সেন্টারে ছিলেন প্রিসাইডিং অফিসার শ্রম কর্মকর্তা মো. আলমগীর হোসেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain