শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

রোটারি জালালাবাদ ক্লাবের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর-৩২৮২ রোহেলা খাঁন চৌধুরী বলেছেন, অসহায় মানুষকে কর্মক্ষম করে তোলার পদক্ষেপই সর্বোত্তম সাহায্য। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করতে হলে সুদূরপ্রসারী উদ্যোগ নিতে হয়। কাউকে এমনভাবে সাহায্য করা উচিত নয়, যার দরুণ তাকে আবার মানুষের কাছে হাত পাততে হয়। আমরা যদি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদেরকে কর্মক্ষম করে তোলার উদ্যোগ নিতে পারি, তবে তারাও আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
রোটারি জালালাবাদ ক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোটারি জালালাবাদ ক্লাবের সভাপতি রোটারিয়ান আনহার শিকদার পিএইচএফ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী আরএফএসএম-এর সঞ্চালনায় গত শুক্রবার (২ ডিসেম্বর) রাতে নগরীর কুমারপাড়াস্থ জালালাবাদ রোটারি হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী পিএইচএফ, পিপি মাহবুব সোবহানি চৌধুরী পিএইচএফ, পিপি এম এ মালিক হুমায়ুন পিএইচএফ, আলহাজ্ব মোঃ আতাউর রহমান পিএইচএফ, নিরেশ চন্দ্র দাস পিএইচএফ, রোটারিয়ান শফিক আহমদ বখত, পিপি হানিফ মোহাম্মদ পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মনজুর আল বাসেত পিএইচএফ, মাহবুবুল আলম মিলন পিএইচএফ, রোটারিয়ান মোঃ আবুল মনসুর আহমদ আরএফএসএম, রোটারিয়ান জামিল আহমদ চৌধুরী আরএফএসএম, রোটারিয়ান হানিফা জাহাঙ্গীর, রোটারিয়ান আকতার আহমদ, রোটারিয়ান নাছারুল হক চৌধুরী, রোটারিয়ান মোঃ হাবিব আল নূর, রোটারিয়ান জাকিরা ফাতেমা লিমি চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণে ২০জন প্রশিক্ষণার্থী নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেধাক্রমের মাধ্যমে বাছাইকৃত দুইজনকে সনদপত্রসহ সেলাই মেশিন প্রদান করেন এবং বাকি ১৮জনকে সনদপত্র ও গিফট তুলে দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain