শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে কর্মশালা ও মতবিনিময়

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সমাজের সর্বক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করতে পারলে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব। এজন্য অগ্রনী ভুমিকা রাখতে সমাজ সচেতন নারীদের। বিশেষ করে নারী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের অধিকার সর্ম্পকে সচেতন করতে পারেন। শনিবার বিকেলে নগরীর বন্দরবাজারস্থ একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মশালা ও মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে ও ইউএনএফপিএ এবং সিআইআরএফ এর সহযোগিতায় এ অনুষ্টানের আয়োজন করা হয়। এতে অংশ গ্রহন করেন সিলেটের নারী সাংবাদিকরা।
এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক কালবেলা প্রত্রিকার ব্যুরো প্রধান ও বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। আলোচকের বক্তব্য রাখেন- দৈনিক মানবজমিন ও একুশে টিভির সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু। আলোচনায় সঙ্কটকালীন সময়ে নারী সাংবাদিকদের প্রতিবন্ধকতা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে করোনাকাল, বন্যা এবং নানা দুর্যোগ মূহূর্তে নারী সাংবাদিকদের ভুমিকার বিষয়টি প্রশংসিতও হয়।
দিনব্যাপী কর্মশালা শেষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি। সাবলম্বী উন্নয়ন সমিতির জিবিভিআইই প্রোজেক্ট মনিটরিং এন্ড লার্নিং অফিসার সাবিনা ইয়াছমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন- জিবিভিআইই প্রোজেক্ট সাবলম্বী উন্নয়ন সমিতির কেস ম্যানেজমেন্ট সুপারভাইজার নাসিমা বেগম, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, টাইমস সুরমা ইডিটর সুমা জায়গীরদার, দৈনিক সুদিন এর সহ-সম্পাদক ফাতেমা সুলতানা অন্নি। কর্মশালায় অংশ গ্রহন করেন- সিলেট এক্সপ্রেস ডটকম এর স্টাফ রিপোর্টার তাসলিমা খানম বিথি, বাংলা চোখের তানিয়া ইসলাম, দৈনিক সিলেটের দিনরাত এর স্টাফ রিপোর্টার ফাহিমা বেগম, হাবিবা আক্তার, দৈনিক একাত্তরের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার ময়না আক্তার, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার জাকিয়া সুলতানা মনি, মাসুমা আক্তার, ফাবিলা শাহ ফরিদী, মাসুদা সিদ্দিকী রুহি প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain