শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

শেখ মনির জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের মিলাদ ও দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, সুনামধন্য লেখক, বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট, বাংলার যুব আন্দোলনের পথিকৃত শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ ডিসেম্বর) বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি। আজ এই দিনে আমরা শহীদ শেখ ফজলুল হক মনি ও আরজু মনি সহ ১৯৭৫ই ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি। পাশাপাশি রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবলীগ নেতা ফয়সল আজাদ খান, ফারুক ইসলাম ফারুক, জহিরুল ইসলাম রিপন, রুপম আহমদ, মোসাদ্দেক নবী, নুর আলী, সাকারিয়া হোসেন সাকির, আজাদ উদ্দিন, নুরুজ্জামান, আবির হাসান রানা, আব্দুল কাদির ইমন, মাসুক মিয়া, এইচ আর সুমন, হিবজুর রহমান, রায়হান আহমদ, শরীফ আহমদ, সিজান খান, আব্দুল্লাহ জাহেদ, মোবারক হোসেন, সুমন চৌধুরী, মিন্নত আলী, তারেক আহমদ পাপ্পু, ইব্রাহিম আহমদ জেসি, মহানগর ছাত্রলীগ নেতা সুলতান আহমদ, দেবাশীষ দেবা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain