শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

আগামী ১০ ফেব্রুয়ারী জেপিকেপি’র অভিষেক অনুষ্ঠান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশের প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার অরাজনৈতিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ২ ডিসেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যা ৫.০০ ঘটিকায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠনের আয়োজনের বিষয়ে আলোচনা করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ (জেপিকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এর সভাপতিত্বে ও জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, জেপিকেপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার সাংস্কৃতিক সম্পাদক সুহেল আহমেদ। অভিষেক অনুষ্ঠান সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি খায়রুল জাফর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যাদুশিল্পী মোঃ বেলাল উদ্দিন, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর খান, ধর্ম সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, প্রচার সম্পাদক তারেক মোঃ রেদওয়ান, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নুরুল আলম কিবরিয়া, সাধারণ সদস্য মোঃ শহীদুল ইসলাম খোকন ও আজিজুর রহমান।

উপস্থিত নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৩ শুক্রবার জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও আগামী ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার সন্ধ্যা ৫.০০ ঘটিকায় জেপিকেপি’র কেন্দ্রীয় কার্যালয় (৬৪/এ বিহঙ্গ, কাজিটুলা, সিলেট)-এ অভিষেক অনুষ্ঠান সফলে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভার তারিখ নির্ধারণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain