শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমায় রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ২০২১-২২ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন প্রদর্শনীর (জাত ব্রিধান-৯০) মাঠ দিবস অনুষ্ঠান ৫ ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের কাদিপুরস্থ প্রদর্শনী মাঠে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি অফিসার শাহিদা সুলতানার সঞ্চালনায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মো. খয়ের উদ্দীন মোল্লা।
দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিস আয়োজিত মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দীপঙ্কর সূত্রধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপসহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম প্রমূখ। এসময় জালালপুর ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খয়ের উদ্দীন মোল্লা সিলেট অঞ্চলের কৃষির সার্বিক সমস্যা ও এর সমাধানে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন। কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন নবীন আহমদ লয়েছ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক জহির আলী। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain