শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

কোম্পানীগঞ্জে ৪ দিনব্যাপী ফটোগ্রাফি প্রশিক্ষণের সমাপনী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৮ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পর্যটন এলাকায় যুবক যুবতীদের ফটোগ্রাফীর উপর দক্ষতাবৃদ্ধিমূলক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে ও উপজেলা পরিষদের বাস্তবায়নে গত ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । এতে কোম্পানীগঞ্জ উপজেলার ৪০ জন ফটোগ্রাফার এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং,জাইকার প্রতিনিধি আজিজুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ফটো সাংবাদিক এসএম শহিদুল ইসলাম, ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ নাসির, প্রথম আলোর স্টাফ ফটো সাংবাদিক আনিস মাহমুদ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফটোগ্রাফি এমন একটি শিল্প যা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দেওয়া সম্ভব। গণমাধ্যমের প্রচার ও প্রকাশনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সমাজের সঠিক চিত্র একটি ছবির মাধ্যমে ফুটে উঠে। প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ করে তোলে। ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণের মধ্যদিয়ে ফটোগ্রাফারদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। যা থেকে ব্যক্তি সমাজ ও দেশ উপকৃত হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain