শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

কাজলশাহ এলাকায় গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান বিজয় দিবস উপলক্ষ্যে গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকে এর উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় নগরীর কাজলশাহ এলাকার একটি মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সব সময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমরাও শীতার্ত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব আজহারীর সভাপতিত্বে ও ১১নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি লিটন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য জামাল চৌধুরী, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের সহ সভাপতি কাজী খালেদ আহমদ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুয়েব বাছিত, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাই বক্স সালাই, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ, সহ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আবির হোসেন রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছালেহ আহমদ, জাফর আহমদ, আবুল মিয়া, ইসতিয়াজ আহমদ জনি, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন জামাল, সাব্বির আহমদ সানি প্রমুখ। উল্লেখ্য, গ্রেটার সিলেট ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain