শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :: সারাদেশব্যপী জামাত বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগের ঘোষিত কর্মসূচীর আওতায় সুনামগঞ্জেও জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৯ ডিসেম্বর ২০২২ রোজ শুক্রবার বেলা ৪ ঘটিকায় রমিজ বিপনীস্ত দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট আলফাত স্কয়ারে এসে ছোট পরিসরে সমাবেশ করে জেলা যুবলীগ।

সমাবেশে জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সাবেক জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ।
বক্তব্য জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল বলেন, ঢাকার পল্টনে বিএনপি জামাতের নেতৃত্বে আন্দোলনের নামে আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুনামগঞ্জ জেলায় এরকম কোন ঘটনা বিএনপি জামাত যেন না ঘটাতে পারে, তার জন্য জেলা যুবলীগের নেতৃবৃন্দ জেলার রাজপথে থাকবে। আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য বজলুর রহমান, বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রিপন আহমেদ, সদর যুবলীগের সহসভাপতি কাওসার আহমদ, আজিজুল আলম, ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জেবুল আহমেদ, জিল্লুর রহমান সজিব, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মিত্র, জাহিদুল ইসলাম চপল, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain