শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্যে করার চেষ্টা করলে সিলেট জেলা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে তা শক্ত হাতে প্রতিহত করবে। বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি-জামায়াত চক্র মাথাচাড়া দিতে চাইছে। তারা নৈরাজ্য, সন্ত্রাস করে জনগনের কোন ক্ষতি করতে না পারে তার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সহ সিলেট জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।
সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় সিলেট জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain