শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

জাতীয় ভ্যাট সপ্তাহ ও জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য এবং কাস্টমস ও ভ্যাট প্রশাসনের সদস্য (গ্রেড-১) ড আব্দুল মান্নান শিকদার বলেছেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর (ট্যাক্স) আদায়ের হার বেড়েছে। তাই মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

বাস্তবে রূপ নিয়েছে স্বপ্নের পদ্মাসেতু। গড়ে উঠেছে রামপাল পারমণবিক বিদ্যুৎ কেন্দ্র। উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেল ও বঙ্গবন্ধু ট্যানেল। এভাবেই বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার পথে এগিয়ে চলেছে।

 

জাতীয় ভ্যাট সপ্তাহ (১০-১৫ ডিসেম্বর) ও জাতীয় ভ্যাট দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার সকালে মহানগরীর মেন্দিবাগে একটি অভিজাত হোটেলে আয়োজিত সেমিনার ও সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

 

ড. আব্দুল মান্নান শিকদার বলেন, দেশ যতই এগিয়ে যাবে ভ্যাট-ট্যাক্সের পরিমাণ তত বৃদ্ধি পাবে; কিন্তু তা আদায়ে কাউকে হয়রানি করা যাবে না।

 

ভ্যাট-ট্যাক্স আদায়ে নতুন প্রযুক্তি ব্যবহার এবং ভ্যাট-ট্যাক্সদাতাদের উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে তিনি জানান, জনবান্ধব, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর টেকসই রাজস্ব প্রশাসন গড়ে তোলা হচ্ছে।

 

ড. আব্দুল মান্নান শিকদার বলেন, একাত্তরে যেমনি জাতির পিতার নেতৃত্বে জন্মভূমির স্বাধীনতার জন্যে এক হয়েছিলাম তেমনি উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার জন্যে একাত্ম হতে হবে।

 

তিনি ভ্যাট-ট্যাক্স দাতা ও গ্রহীতাদেরকে পুরনো ধ্যান-ধারণা থেকে বের হয়ে আসার আহ্বান জানান।

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কর অঞ্চল, সিলেটের কর কমিশনার মো আবুল কালাম আজাদ, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমেদ; সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী ও সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।

 

স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম কমিশনার জাহাঙ্গীর আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম। মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট ক্যাবল সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিসিক কাউন্সিলর এ বি এম উজ্জ্বল।

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটে জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলীমুছ ছাদাত চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা অন্তন দাশ ও শাহরিয়ার হোসেন।

 

সভাপতির বক্তব্যে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, সিলেটে ভয়াবহ বন্যা এবং করোনা বিপর্যয়ের পরও গত বছরের ন্যায় এবারও এখানে উচ্চতর প্রবৃদ্ধির ভ্যাট আদায় হয়েছে। তবে অনলাইনে ভ্যাট নিবন্ধন, ভ্যাট রিটার্ন ও কর পরিশোধ এবং ইএফডি ব্যবহারে সবাইকে এগিয়ে আসতে হবে।

 

এবার সিলেট বিভাগের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত ১১টি প্রতিষ্ঠান হলো : মেসার্স ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিডেট, সিলেট (উৎপাদন), মেসার্স ইফাত এসোসিয়েট, সিলেট (ব্যবসায়), সিলেট ক্যাবল সিস্টেমস (প্রা) লিমিটেড, সিলেট (সেবা), মেসার্স সুমা ফুড-১, মৌলভীবাজার (উৎপাদন), মেসার্স এম বি ক্লথ স্টোর, মৌলভীবাজার (ব্যবসায়), মেসার্স স্বাদ এন্ড কোম্পানি, মৌলভীবাজার (সেবা)), মেসার্স আকিজ প্লাস্টিক লিমিটেড, সুনামগঞ্জ (উৎপাদন), মেসার্স পি কে ট্রেডিং এজেন্সি, সুনামগঞ্জ (ব্যবসায়), মেসার্স পানসী রেস্টুরেন্ট, সুনামগঞ্জ (সেবা), মেসার্স শরীফ ইলেকট্রনিক্স, হবিগঞ্জ (ব্যবসায়) ও মেসার্স আল-আমিন ফুড ফেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্ট, হবিগঞ্জ (সেবা)।

 

উল্লেখ্য, এবার ভ্যাট সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের ভ্যাট নীতি-ভ্যাট দিয়ে গড়ব জাতি।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain