শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

তোমাদের কৃতিত্ব আলোকিত বাংলাদেশের পাথেয় হবে : প্রফেসর ড. কবির এইচ চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মো. কবির এইচ চৌধুরী বলেছেন,”তোমাদের ত্যাগের ফল আজকে তোমাদেরকে স্বপ্নের জায়গায় পৌঁছে দিয়েছে। যারা সময়কে কাজে লাগায় বিজয়ীর মুকুট তাদেরই শোভা পায়। তোমাদের অনবদ্য ফলাফলে আমি ও স্কলার্সহোম পরিবার আনন্দিত, উল্লসিত। এ আলোড়ন ছড়িয়ে এগিয়ে যাও, তোমরাই বিশ্বায়নের পৃথিবীতে নেতৃত্ব দিবে। তোমরাই আগামীর বাংলাদেশ, তোমাদের কৃতিত্ব ভবিষ্যতের বাংলাদেশকে পথ দেখাবে।”
তিনি (১১ ডিসেম্বর) রবিবার কলেজ অডিটোরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২২ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক এর সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং প্রাথমিক শাখার শিক্ষিকা সুষ্মিতা শাওনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমেদ কাদরী, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ আক্তারী বেগম, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ্বাস, স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ, স্কলার্সহোম মেজরটিলা কলেজের উপাধ্যক্ষ (প্রাথমিক শাখা) নাহিদা খান, স্কলার্সহোম দক্ষিণ সুরমার উপাধ্যক্ষ রোমানা চৌধুরী ও পাঠানটুলা ক্যাম্পাসের হেড অব স্কুল জেবেন্নুসা জীবন। সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ রাজন সরকার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আদ্রিতা দে ও রিহমা আহমেদ। এরপর অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে অনুষ্টানের সভাপতি অধ্যক্ষ মো. ফয়জুল হক কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain