শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমায় জুয়ার স্পটে অভিযান, আটক ৪

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ফেরিঘাটের কুখ্যাত জুয়াড়ী হারুনের চায়না কলোনী, হেলাল মিয়ার কলোনী ও মেম্বার কলোনীতে পুলিশ অভিযান দিয়ে স্পটটি ভেঙে দিয়েছে। এসময় ৪ জন জুয়াড়িকে আটক করে পুলিশ।

গত রবিবার রাত ৮ টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ এ অভিযান চালায়। এসময় জুয়ার বোর্ডের পরিচালক হারুন ও গয়াছ পালিয়ে যায়।

আটককৃতরা হচ্ছে, কদমতলী ফেরিঘাটের বদরুল মিয়ার ছেলে হিরণ মিয়া (২৮), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মাহবুব আলম (২৯), সামসুদ্দিনের ছেলে জসিম মিয়া (২৮) ও ভার্তখলার আব্দুস সাত্তারের ছেলে মিন্টু হোসেন (২৯)।

সোমবার দুপুরে জুয়া আইনের ৯৫ ধারা মোতাবেক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন,‘ জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ফেরিঘাটের স্পটটি আমরা ভেঙে দিয়েছি। চারজনকে জুয়া আইনে কোর্টে চালান দেওয়া হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain