শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে জেলা গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, ‘সমাজের প্রতিটি ক্ষেত্রে আমরা নারী-পুরুষ সকলেই একে অন্যের ওপর নির্ভরশীল। পারস্পরিক সহযোগিতার ফলে আমাদের সমাজ উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে। কিন্তু কিছু বিভক্তি আমাদের নারী সমাজকে পেছনে রেখে দিচ্ছে। তাই নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গার্ল গাইডস আন্দোলনের বিকল্প নেই। গার্ল গাইডসের মাধ্যমে নিজের আত্মবিশ্বাস ও শক্তিকে আরও বাড়িয়ে তোলা সম্ভব।’ তিনি আরো বলেন, মানবতার সেবায় নিয়োজিত থেকে গার্ল গাইডসরা কাজ করে যাচ্ছেন। এই গাইডস আন্দোলনের মাধ্যমে আজ নারী সমাজ একটি শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। জেলা গাইড ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দায়িত্ববোধ, কর্মতৎপরতা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। মেয়েরা আর পিছিয়ে নেই। গার্ল গাইডস এর মাধ্যমে আমাদের মেয়েরা এখন আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। গাইডস আন্দোলনের মাধ্যমে নারী সমাজের আত্ম মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
তিনি (১৩ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার উদ্যোগে জেলা গাইড ক্যাম্প মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও ট্রেইনার সুফিয়া বেগম এবং দক্ষিণ সুরমা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা রানী দাশ তালুকদারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের সহকারী কমিশনার যারীন তাসনিম তাসিন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার কমিশনার সিদ্দিকা খাতুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসকের সহকারী কমিশনার নিশাত আনজুম, মো: নাহিদ নিয়াজ শিশির, অর্থিতা হাওলাদার, মো. ওমর সানী আকন, ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র চন্দ্র দাস, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের সেক্রেটারী সাহানা জাফরীন রোজী, ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামাল, সদস্য শাহানা বেগম, সালমা বাছিত, শ্রিপ্রা দেব, শারমিন সুলতানা, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক রোকসানা বেগম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফা খাতুন, অফিস সহকারী মোহাম্মদ নাজির হোসেন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কলেজ লেনজার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মহাতাঁবু জলসায় অংশ গ্রহণ করেন- সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি হাইস্কুল, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, উইমেন্স মডেল কলেজ, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোর মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়।
দিনব্যাপী মহাতাঁবু জলসার গাইডস শিক্ষার্থীরা আবৃত্তি, নৃত্য, লোক সংগীত ও সাংস্কৃতিকের আনন্দের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain