শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফী উদ্দিন রেনু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি নাজমুল হক হেলাল, কোম্পানীগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।
প্রেসক্লাবের সহ সভাপতি মইন উদ্দিন মিলনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক ও সোহেল রানা, কোষাধ্যক্ষ আলী হোসেন, অফিস সম্পাদক আনোয়ার সুমন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain