শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ বলেছেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা জাতির সেই বীর শ্রেষ্ঠ সন্তানদের। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের এই স্বাধীনতা। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নারী উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপসমূহ বিশ্ব দরবারে আজ রোল মডেল। বিভিন্ন ক্ষেত্রে নারী ক্ষমতায়ন ইত্যাদি বহুমুখী পদক্ষেপের কারণে আজ এদেশে নারীর অগ্রযাত্রা দৃশ্যমান।
তিনি শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সদস্য শিপা বেগম, নারী উদ্যোক্তা রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার সদস্য মাধুরী গুন, জহুরা আক্তার খানম, যুব মহিলা লীগ ২২নং ওয়ার্ডের সভাপতি রুমা চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম, প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মো. আলী আকরাম (সুমন), মো. এনাম আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিশা বেগম। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain