শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট সিলেটের সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। বিশ্ব দ্রুত এগিয়ে যাচ্ছে, বাংলাদেশকেও এর সঙ্গে তাল মিলিয়ে এগুতে হবে। আমরা সেভাবেই আমাদের শিশু-কিশোরদের গড়ে তুলতে চাই এবং শিক্ষাই তাদের বিকাশের একমাত্র চাবিকাঠি। তিনি বলেন, কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি উন্নতমানের প্রতিষ্ঠান। এটি মূলত ওষুধবিহীন সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকার একটি উন্নত মাধ্যম। দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও ভূমিকা রাখবে কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট। সমাজের প্রতিটি অভিবাবকের উচিত তাদের সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়া।
তিনি শনিবার (১৭ ডিসেম্বর) রাতে চৌহাট্টস্থ মানরু শপিং সেন্টারে কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউট সিলেটের উদ্যোগে হেলথি লাইফ স্টাইল প্রসিডিউরস্ আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
যুক্তরাজ্যের খাদ্য পুষ্টি পরামর্শদাতা ও কেয়ারগিভার্স হেলথকেয়ার ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি সেন্টার অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন টেক্সাস যুক্তরাষ্ট্রের এনডি, পিএইচডি, এফডিএম কনসালটেন্ট প্রফেসর ডা. মুজিবুল হক্ব, ডা. মামুন পারভেজ, কর্ণেল (অব.) ডা. রোকনুল ইসলাম চৌধুরী (আরইটিডি), ডা. (ইউ) ওয়াহিদুর রব জগলু, ডা. শেখ সমাইনাথ সরকার, ডা. মোহাম্মদ জসিম উদ্দিন, জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain