শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমা থেকে চোরাই সিএনজি উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চোরাইকৃত সিএনজি দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকা থেকে উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গত (২০ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা উদ্ধার করেন।

পুলিশ জানায়, গত ৫ ডিসেম্বর রাতে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে জানিয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন উপজেলার বাবুল নগর গ্রামের মোঃ রিফাত উল্লাহর ছেলে মোঃ ফয়জুল ইসলাম। মামলার পর পুলিশ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত শুরু করে। গত ১৭ ডিসেম্বর রাতে সিএনজি অটোরিকশা চুরির সময় হাতেনাতে ধরা পড়ে সিএনজি চোর চক্রের সদস্য কালা মিয়া (৪৪)। সে উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত মনির মিয়ার ছেলে। তার কাছ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড এলাকা থেকে সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, সিলেটের পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যপস এবং গোয়াইনঘাট সার্কেল স্যারের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করি। অভিযানে চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হই। এ ছাড়াও চোর চক্রের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain