শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রলীগের মিছিল!

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতা-কর্মীবৃন্দ। মঙ্গলবার দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গন থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেনের নেতৃত্বে মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গনে এসে শেষ হয়।

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে গণভবনের ফটকে নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক হিসেবে তার সঙ্গী হয়েছেন শেখ ওয়ালী আসিফ ইনান।

সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস ছিলেন। আর সাধারণ সম্পাদক শেখ ইনান কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী কমিটিতে ছিলেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে।

নতুন নেতৃত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। সভাপতি আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আমার নেতা সাদ্দাম হোসেন ভাই ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইকে স্বাগত জানিয়ে আমাদের আনন্দ মিছিল। সাদ্দাম-ইনান পরিষদের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাদক ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস উপহার দিতে চায়। আপনারা জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে সোচ্চার থাকবেন। সাদ্দাম-ইনানের নেতৃত্বে এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হয়ে থাকবে’।

সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ছাত্র সংগঠন। আজ সেই সংগঠনের নতুন নেতৃত্ব পেয়ে আমরা সবাই আনন্দিত। এতবড় ছাত্রসংগঠনে ছাত্রদের পাশাপাশি ‘ছত্র’ ঢুকে পড়ারও সম্ভাবনা থাকে। আপনাদের চিহ্নিত করতে হবে কারা ‘ছাত্র’ আর কারা ‘ছত্র’। আপনাদের বুঝতে কাদের ভিত্তি কতটুক শক্তিশালী। আমরা মাদকমুক্ত-সন্ত্রাসমুক্ত, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী। এই ক্যাম্পাসকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করতে যা করা দরকার তাই করবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।”

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain