শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

বড়লেখায় ৬ দিন ধরে কিশোর নিখোঁজ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মৌলভীবাজারের বড়লেখায় ৬ দিন ধরে জাহেদ আহমদ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাচ্ছেন না স্বজনরা। এই ঘটনায় ওই কিশোরের মামা আব্দুল বাছিদ গত ১৮ ডিসেম্বর বড়লেখা থানায় জিডি (নং-৮২১) করেছেন।

জাহেদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোহাম্মদ জুনেদের ছেলে। সে চলতি বছরে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে।

জিডি ও পরিবার সূত্রে জানা গেছে, জাহেদ আহমদ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে নানা বাড়িতে থাকে। মাঝেমধ্যে সে তার বাড়িতে যায়। গত শনিবার (১৭ ডিসেম্বর) রাত আটটার দিকে শাহবাজপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। স্বজনরা সম্ভাব্য সবস্থানে খুঁজেও তাকে পাননি। জিডিতে উল্লেখ করা হয়েছে, তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, নাক, মুখ ও গলা লম্বা, চুল কালো।

জাহেদের মামা আব্দুল বাছিদ জানান, জাহেদ ছোটবেলা থেকে মায়ের সঙ্গে আমাদের (নানা) বাড়িতে থাকে। সে চলতি বছরে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। তার পৈতৃক বাড়িতেও মাঝেমধ্যে যাওয়া-আসা করে। গত ১৭ ডিসেম্বর রাত আটটার দিকে শাহবাজপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে আর ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্নস্থানে খুঁজেও তাকে মেলেনি।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মাসুক মিয়া বৃহস্পতিবার রাতে বলেন, জাহেদ আহমদ নামে এক কিশোর নিখোঁজের ঘটনায় তার মামা থানায় জিডি করেছেন। প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain