শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে চবির ২৪তম ব্যাচের ৮ম পূনর্মিলনীর উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও প্রথম সারির বিশ^বিদ্যালয়ের অন্যতম একটি চট্টগ্রাম বিশ^বিদ্যালয়। প্রতি বছর শত শত মেধাবী শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয় থেকে পাশ করে বের হয়ে দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন। মেধা ও নিজস্ব যোগ্যতায় চবিয়ানরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজের কাছে আমরা কি পেলাম, তারচে জরুরি হলো আমরা সমাজকে কি দিতে পারছি। মানুষের কল্যাণে কাজ করাই আমাদের ব্রত হওয়া উচিত। এই পূনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরো মজবুত হবে।
চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ২৪তম ব্যাচের দু’দিন ব্যাপী ৮ম পূনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সম্মিলিত জাতীয় সংগীত, ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৮ম পূনর্মিলনী উদযাপন পরিষদের আহŸায়ক জাকারিয়া, সদস্য সচিব মুহিবুল ইসলাম ফারুক, কোষাধ্যক্ষ অলিউর রহমান নাহিদ, যুগ্ম আহŸায়ক পরিতোষ ঘোষ, ফরিদ আহমদ, আব্দুস সহিদ খান সহ সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ২৪তম ব্যাচের প্রায় ৪ শতাধিক চবিয়ান।
৮ম পূনর্মিলনী ২০২২ উদযাপন উপলক্ষ্যে ‘প্রাণের টানে চায়ের দেশে অপরাজেয় ২৪’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধন পর্ব শেষে শুরু হয় স্মৃতিচারণ। স্মৃতিচারণে ১৯৮৮-৮৯ সেশনের বন্ধুরা পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন। দিনভর ফানুস উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের অনুষ্ঠান। আগামীকাল ২য় দিন ২৪তম ব্যাচের বিভিন্ন আয়োজন শুরু হবে ভোলাগঞ্জ সাদাপাথর যাত্রার মাধ্যমে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain