শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে-এডভোকেট মিছবাহ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর ডাকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু না থাকলে এই দেশ কোনদিন স্বাধীন হতো না। নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস এখনও জানতে পারে নি। যারা এই দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যারা স্বাধীনতা দেখে নাই, যারা বাঙ্গালীর উপর নির্যাতন দেখে নাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে স্বাধীনতার ৫০বছর উদযাপন করে তাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তোলে ধরেছি। নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের সাথে আমরা যেন তাল মিলিয়ে চলতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড় করিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে রূপান্তর করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) সেভি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেভি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মো. আব্দুর রহমান আফজাল এর সভাপতিত্বে ও ফাতেমা আক্তার নিম্মি এবং তানজিয়া খাঁন তানজু এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জাহানারা আহমেদ মিসবাহ, মো. সেলিম মিয়া, মো. আব্দুল ওয়াদুদ, এডভোকেট এ এইচ এম ওয়াসিম, স্কুলের প্রিন্সিপাল মো. আব্দুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সেভি মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সুমন, রেজাউল কবির, এডভোকেট আশিষ দে, মো. আব্দুস সাত্তার, শিক্ষিক মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন ঝুমা ইসলাম, ফারজানা আক্তার সীমা, লাকি আক্তার, মাহা জলিল, রাহয়ান আহমদ, প্রিয়ান জয় দত্ত, সাদিয়া আক্তার, সৈয়দা সামছি নুরা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain