শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি’ ৯১ সিলেট বিভাগের বন্ধুরা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এসএসসি ৯১ সিলেট’র উদ্যোগে সিলেট নগরীর শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মাঝরাতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯১ সিলেটের বন্ধুরা। এই বিজয়ের মাসে আজ আমাদের এক প্রিয় বন্ধু, মানবিক বন্ধু মাহবুব লস্কর লিটন এর শুভ জন্মদিনকে কেন্দ্র করে প্রচন্ড শীতে আমাদের এই আয়োজন।পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন,মোঃ ফয়ছল আহমদ, কামাল আহমদ, এনামুল হক লিলু, মাহবুব লস্কর লিটন, দিলরুবা চৌধুরী, মনোহর হোসেন রাজীব, মামুন আহমদ, সরওয়ার হোসেন সেলিম, ইশতিয়াক সুহেল, ফকরুদ্দিন রাজী, মাহবুব সুন্নাহ, শাহ ইসমাঈল, উৎফল বড়ুয়া, কামাল আহমদ লিটন, বিপ্লব পাল, মাসুদ আহমদ, এডভোকেট সাইদুর রহমান, শাহ হান্নান, নুরুল আমিন, মনসুর আহমদ প্রমুখ ।

শীতবস্ত্র বিতরণকালে ৯১ এর বন্ধুরা বলেন, গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন সিলেট শহরের অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষগুলো। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত বয়ে নিয়ে আসে অসীম দুর্ভোগ। কারণ তাদের কাছে শীত নিবারণের সামান্য কাপড়টুকুও নেই। আমরা সবসময় চাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এ আয়োজন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain