শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সৈয়দা জেবুন্নেছা হক-কে সিলেট মহানগর যুবলীগের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে নব-নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
গত (২৮ ডিসেম্বর ২০২২) রাতে তাহার তাতী পাড়াস্থ বাসায় মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের উপস্থিতিতে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদান কালে নেতৃবৃন্দ বলেন, মরহুম বীর মুক্তিযোদ্ধা এনামুল হকের সহধর্মিণী, নারী অধিকার আন্দোলনের নেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক জাতীয় রাজনীতিতে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করবেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। অতীতে তিনি সিলেটের রাজনীতিতে যেভাবে ভূমিকা রেখেছেন তেমনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নারীর ক্ষমতায়নে আরও জোড়ালো ভূমিকা রাখবেন। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে সুসংগঠিত করার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা, আনিসুজ্জামান আনিস, ফয়ছল আজাদ খান, তোফায়েল আহমদ তারেক, নাজমুল ইসলাম চৌধুরী, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন শাকির, শেখ রেজাউল করিম হাসান, আমিনুল ইসলাম আমিন, রায়হান আহমদ, আব্দুল কাদির ইমন, মাসুক আহমদ, হিফজুর রহমান, আব্দুল্লাহ জাহেদ, মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ, সুলতান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain