শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান-ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ‘৯১ সিলেট

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ৫১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করেছেন ফ্রেন্ডস্ ফাউন্ডেশন’ ৯১ সিলেট’র উদ্যোগে সিলেট নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দ্বিতীয়ধাপে ১জানুয়ারি (রবিবার) কাজীটোলা এলাকায় ও ৩ জানুয়ারি (মঙ্গলবার) তৃতীয়ধাপে তাঁতীপাড়া এলাকায় আবারো শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে। প্রায় সাড়ে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯১ ফ্রেন্ডস্ ফাউন্ডেশন সিলেটের বন্ধুরা। গত ২৭ ডিসেম্বরে বিজয়ের মাসে প্রচন্ড শীতে আমাদের এই কার্যক্রম শুরু করেছি। গত ১ ও ৩ জানুয়ারি ২০২৩ নতুন বছরকে স্বাগত জানিয়ে আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন-মোঃ ফয়ছল আহমদ, বিপ্লব পাল, এডভোকেট ইশতিয়াক আহমদ সুহেল, নাজমুন নাহার স্বপ্না, মনোহর হোসেন রাজীব, কামাল আহমদ, কামরুজ্জামান মুরাদ, মামুন আহমদ, লিটন আহমদ, এনামুল হক লিলু, সিমিন আক্তার, লিপি, সুনেদ আলম, সুশান্ত দেব, সৈয়দ মুহিবুর রহমান মুরাদ, তাঁতীপাড়া সমাজ কল্যান সংস্হার সভাপতি সাখাওয়াত আলী শাহী, ইমদাদুল হক ইমধু, মাহবুব লস্কর লিটন, উৎফল বড়ুয়া প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ৯১ এর বন্ধুরা বলেন, শীতের প্রকোপ বেড়েই চলেছে হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে রয়েছেন সিলেটের অসহায় ও ছিন্নমূল মানুষরা। গরম কাপড়ের অভাবে তীব্র শীত সঙ্গে নিয়ে দিনাতিপাত করতে হচ্ছে তাদের। কারণ এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল, অসহায় ও দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের জন্য শীত বয়ে নিয়ে আসে অসীম দুর্ভোগ। কারণ তাদের কাছে শীত নিবারণের সামান্য কাপড়টুকুও নেই। আমরা সবসময় চাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে। তাই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই আয়োজন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রেখে মানবতার বন্ধনে আবদ্ধ থাকতে আমরা বদ্ধপরিকর। তাই আমাদের আহবান “এসো উষ্ণতার বাহুডোরে, এসো মানবতার বন্ধনে” আমরা আমি শীতার্ত মানুষের পাশে, আপনারাও সাথে থাকেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain