শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সাইক্লোনের শোকসভা-অজয় পাল সিলেটের স্বাধীনতাত্তোর সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অজয় পাল ছিলেন সিলেটের স্বাধীনতাত্তোর সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র। সাংবাদিকতার ক্ষেত্রে তিনি সাদাকে সাদা এবং কালোকে কালো বলতেন। তাঁর সংবাদ কখনো ব্যক্তিগত চিন্তায় আচ্ছন্ন হতো না। তাঁর শূণ্যতা সহজে পূরণ হবার নয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সিলেটের সাহিত্য-সংস্কৃতি বিষয়ে তিনি যে স্মৃতিকথা লিখেছেন, তা গ্রন্থাকারে প্রকাশ করলে আমাদের ইতিহাস সমৃদ্ধ হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, ছড়াকার অজয় পাল স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এ কথা বলেন। আজ সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২২৯তম সাপ্তাহিক সাহিত্য আসরে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল। বিশিষ্ট ভ্রমণকাহিনী লেখক ও সাইক্লোনের সাবেক সভাপতি মোয়াজ আফসারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাবেক সভাপতি লেখক-সংগঠক সেলিম আউয়াল এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও লিটল ম্যাগ ‘ভাস্কর’ সম্পাদক পুলিন রায়, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি আবদুল কাদের তাপাদার, সাবেক সহসভাপতি বদরুদ্দোজা বদর, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
আলোচনায় অংশ নেন সাইক্লোনের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ছড়াকার এ্যাডভোকেট আব্দুস সাদেক লিপন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাজ্জাদুর রহমান, রোটারিয়ান আবদুল মুহিত দিদার, গল্পকার তাসলিমা খানম বীথি, ছড়াকার জুবের আহমদ সার্জন, লেখাপাঠে অংশ কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, শোকসঙ্গীত পরিবেশন করেন বিমান বিহারী বিশ^াস। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain