শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

ক্তরাজ্য বিএনপি উদ্যোগে নগরীতে ৩’শত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাজ্য বিএনপি’র সহ সাধারণ সম্পাদক কে,আর জসিম এর উদ্যোগে সিলেট নগরীর ১০নং ওয়ার্ডের তিন শতাধিক সাধারণ মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ই জানুয়ারী) সন্ধ্যা ৬টায় ১০নং ওয়ার্ডের কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসি বিএনপি’র সহ সাধারণ সম্পাদক কে. আর. জসিম এর বাসভবনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক কে আর জসিম।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক নির্দেশনায় দেশের সাধারণ মানুষের কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। বিগত করোনা, বন্যাসহ যে কোন দূর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল। এবার শীতেও সাধারণ মানুষের মাঝে বিএনপি নেতা কে আর জসিম এগিয়ে এসেছেন। মহানগর বিএনপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুর রব, আলী আকবর ফকির, সামিম আহমদ, আবুল আহমদ আজাদ, জালাল উদ্দিন শামিম, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল, শাহ জাহান আহমদ, মকলিছ মিয়া, জুবেদ আমিরী, আব্দুর রহিম মতছির, রুহেনা খানম মুক্তা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমদ, মুক্তার আহমদ রাফি, সাহনাজ আহমদ, জানাল উদ্দিন, আনোয়ার হোসেন খান, রেজাউল হক চৌধুরী, রাজিব আহমদ চৌধুরী, তারেক আহমদ তারু, টিনু আহমদ, নাসির উদ্দীন, মাহফুজুল করিম সিবলু, আলী আহমদ লুকু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain