শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

এয়ারপোর্ট থানার নতুন ওসি মঈন উদ্দিন শিপন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন শিপন যোগদান করেছেন। শুক্রবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় এয়ারপোর্ট থানার বিদায়ী ওসি মঈনুল জাকিরের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে ওসি হিসেবে যোগদান করেন।

হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অধিবাসী মোঃ মঈন উদ্দিন শিপন শিক্ষাজীবন শেষ করে ২০০৬ সালে পুলিশে যোগদান করেন। তিনি চাকুরি জীবনে বিভিন্ন সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা, ছাতক থানা, বিশ্বম্ভরপুর থানা, দিরাই থানা, মৌলভীবাজার জেলার কুলাউড়া সদর থানা, কুলাউড়া থানা, বড়লেখা থানা, কুলাউড়া সার্কেল অফিস, সিলেট জেলার কানাইঘাট থানা, বালাগঞ্জ থানা ও এসএমপির মোগলাবাজার থানায় একজন চৌকস পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বরত ছিলেন।

যোগদানের সময় নবাগত ওসিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এসময় বিদায়ী ওসি মঈনুল জাকির ও অফিসার ফোর্স বৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত ওসি মোঃ মঈন উদ্দিন শিপন এয়ারপোর্ট থানায় দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain