শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

দেড় লক্ষ টাকার মোবাইল ফোন ফিরিয়ে দিলেন সিএনজি চালক ফয়জুল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর টিলাগড় এলাকায় প্রায় দেড় লক্ষাধিক টাকার হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দিয়ে সততার অনন্য নজির স্থাপন করলেন ফয়জুল ইসলাম। তিনি কুড়িয়ে পাওয়া মোবাইলটি ফেরত দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন পোর্টালে প্রচারণাও চালান। সোমবার (১৬ জানুয়ারি) রাতে নগরীর শাহী ঈদগাহ অফিসে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে অবশেষে হারানো মোবাইলটি প্রমাণ পেয়ে ফেরত দেন তিনি।
কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন ফেরত দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারি সিএনজি চালক ফয়জুল ইসলাম হলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সদস্য। গত ৬ জানুয়ারি টিলাগড় এলাকা থেকে শাহী ঈদগাহ আসার পথে টিলাগড়ে মোবাইলটি কুড়িয়ে পান তিনি। জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল আলম মোবাইলটি হারানোর পরে তিনি ওই সড়ক ও আশপাশে অনেক খোঁজাখুজি করে মোবাইলটি না পেয়ে বাসায় ফিরে যান। এমনকি তিনি এ মোবাইলটি আবার ফিরে পাবেন এমন আশাও ছেড়ে দেন। পরে তিনি সিলেটের শাহপরান থানায় একটি সাধারণ ডায়রী করেন। এক পর্যায়ে সোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন শাহী ঈদগাহ উপ পরিষদৈর নেতৃবৃন্দের হাতে মোবাইলটি রক্ষিত রয়েছে। পরে তিনি যোগাযোগ করে প্রমাণাদি দিয়ে মোবাইল ফোনটি শাহী ঈদগাহ উপ-পরিষদের সভাপতি মো. শাহ আলম, সম্পাদক এম বরকত আলী, সহ সভাপতি মো. হানিফ মিয়ার হাত থেকে মোবাইল গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসীর ছোট ভাই মারুফ আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain