শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

হজের খরচ ৩০ শতাংশ কমলো

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪২৯ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: গত বছরের তুলনায় চলতি বছর (২০২৩ সালের) হজের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। গত বছরের তুলনায় এবছর ৩০ শতাংশ কমানো হতে পারে এই খরচ।

গত রোববার হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ডক্টর আমর বিন রেদা আল মাদ্দাহ জানিয়েছেন, এবার করোনা ভাইরাসের কারণে কোনো বাধা ও নিয়ম-কানুন না থাকায় ‘ইকোনোমিক হজ প্যাকেজের’ প্রায় ৯০ ভাগ ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

সহকারী সচিব আল মাদ্দাহ জানান, সৌদি আরবের অভ্যন্তরীণ যে হজ প্যাকেজগুলো রয়েছে সেগুলো কোম্পানির সেবার মানের ওপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। হজ ক্যাম্পে সেবার মান দেখে এটি নির্ধারণ করা হবে।

এদিকে হজ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের স্থানীয় মুসল্লিরা চাইলে তিন ভাগে হজ প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন। প্রথমে হজ পালনে আগ্রহীদের নিবন্ধন করতে হবে। এরপর ৭২ ঘণ্টার মধ্যে প্যাকেজের ২০ শতাংশ অর্থ পরিশোধ করে নিজের অবস্থান নিশ্চিত করতে হবে।

এরপরের ৪০ শতাংশ অর্থ ২৯ জানুয়ারির (৭ রজব) মধ্যে পরিশোধ করতে হবে। আর শেষ ৪০ শতাংশ অর্থ দেওয়া যাবে এপ্রিলের ২৩ (৩ শাওয়াল) তারিখের মধ্যে। যদিও আগে একসঙ্গে পুরো অর্থ পরিশোধের নিয়ম ছিল।

উল্লেখ্য, প্রতি বছর ২৫ লাখ মানুষ হজ পালন করে থাকেন। কিন্তু ২০২০ সালে করোনা ভাইরাসের বিধিনিষেধ থাকায় এ সংখ্যা কয়েক হাজারে নেমে আসে। ২০২১ সালে সৌদির ভেতর অবস্থানরত ৬০ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পান। ২০২২ সালে বিদেশিসহ ১০ লাখ মানুষ হজ পালন করেছিলেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain