শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

রোটারি ক্লাব অব সিলেট সাউথের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অসহায়-দুস্থ মানুষের পাশে সবাই দাঁড়াতে পারে না। সমাজের মধ্যে যাদের মূল্যবোধ আছে, তারাই মানবতার সেবায় এগিয়ে আসে। তাদের পথে চলাই মহত্তম কাজ। এজন্য অসহায়-দুস্থ মানুষকে সাহায্য জীবনের আনন্দ খোঁজে নিতে হবে।

রোটারি ক্লাব অব সিলেট সাউথের উদ্যোগে শীতবস্ত্র বিতরণে বক্তারা এসব কথা বলেন। গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে লাক্কাতুরা এলাকায় চা শ্রমিক শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও জেলা পরিষদের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান রোটারিয়ান মতিউর রহমান মতি।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আলী মঞ্জুরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, পিপি রোটারিয়ান দেবাশীষ চক্রবর্তী, পি পি রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, পিপি রোটারিয়ান শাহ জুনেদ আলী, ভাইস প্রেসিডেন্ট হাফেজ কামরুল ইসলাম, ট্রেজারার রোটারিয়ান নূর মোহাম্মদ আদনান, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান দীপক চক্রবর্তী প্রমুখ। এসময় শতাধিক শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain