শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটের উপশহর খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আবারও ফুঁসে উঠেছেন নগরীর অন্যতম অভিজাত এলাকা শাহজালাল উশহরের বাসিন্দারা। তাদের একমাত্র খেলার মাঠে মেলার অনুমতি বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমে মানবন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার বিকেলে উশহরের জি ব্লক থেকে আই ব্লক পর্যন্ত রাস্তার পাশে দাঁড়িয়ে তারা মানবন্ধন কর্মসূচি পালন করেন।

শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ, শাহজালাল উপশহর এলাকাবাসী ও শাহজালাল উপশহর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল হক।
এ পরিষদের সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তারা বলেন, উপশহরবাসীর একমাত্র এই খেলার মাঠে মেলার অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে। কারণ, এখানে মেলা হলে গোটা এলাকার পরিবেশ নষ্ট হয়। শিশু-কিশোরদের আর কোন খেলার মাঠ না থাকায় তারা অসহনীয় যন্ত্রণা ভোগ করে। নরকযন্ত্রণা ভোট করতে হয় পথচারী থেকে শুরু করে স্কুল মাদরাসার শিক্ষার্থী এবং দুটি মসজিদের মুসল্লিদের। তারা নির্বিঘেœ ইবাদতও করতে পারেন না। তাছাড়া আগামী ২১ জানুয়ারি থেকে এখানে উপশহর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাসব্যাপী নাইটমিনি ফুটবল টুর্নামেন্টও শুরু হচ্ছে।
এ অবস্থায় অবিলম্বে মেলার অনুমতি বাতিল করতে তারা সিলেটের সচেতন সব মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বক্তারা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক, সিলেটের বিভাগীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, শাহজালাল উপশহর বায়তুন নাজাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বদরুল আমীন হারুন, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম বেলাল, যুব ও ক্রীড়া সম্পাদক মোতাহির হোসেন জাহির, সদস্য কামাল উদ্দিন, বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ডা. ইজ্জত আলী, আব্দুল খালিক, লিয়াকত আলী, ওয়ালিউর রহমান চৌধুরী, ফরিদ মিয়া, রমিজ উদ্দিন, মো. জাকির হোসেন, কাওছার আহমদ টিপু, কামাল উদ্দিন, মিসবাহ উদ্দিন, মোতাহির হোসেন জাহির, জাকির হোসেন, শাহজালাল উপশহর স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, কামরুল ইসলাম টিটু, এমরান আহমদ, মস্তাক আহমদ, রাজিব আহমদ, মোহাম্মদ আলী, শেখ তারেক আহমদ, রুহুল আমীন, তাশফিক মেহদী জয়, রাহী চৌধুরী, জুবেল আহমদ, হাশেম আহমদ, লোবাব আহমদ, আহবাব হোসেন, আসিফ আহমদ, সাইদুল ইসলাম, তৌফিক এলাহী শাওন, মাহবুব হোসেন, নয়ন মিয়া, রবিউল আলম, আবুল কাসেম, ছদরুল আমীনসহ উপশহর এলাকার সর্বস্থরের সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain