শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে বিপিএলে চলছে জমজমাট লড়াই

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: ক্রমেই পরিণতির দিকে এগোচ্ছে বিপিএল। সিলেট পর্বেই মূলত ঠিক হয়ে যাবে কোন চার দল খেলবে সেরা চারে। তবে এর আগে, এখন অবধি ব্যাটে-বলে চলছে জমজমাট লড়াই।

আগামীকাল শুক্রবার মাঠে গড়াতে যাওয়া বিপিএলের সিলেট পর্বের আগে রানের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে সেরা স্থান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের। এই অলরাউন্ডার ৭ ম্যাচে করেছেন ৩০৪ রান।

রানের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন, ৮ ম্যাচে করেছেন ২৯১ রান। এ ছাড়া সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত ৭ ম্যাচে ২৮১ রান, বরিশালের ইফতেখার আহমেদ ৭ ম্যাচে ২৭৩ রান, রংপুর রাইডার্সের শোয়েব মালিক ৬ ম্যাচে ২২৫ রান করেছেন।

রান তোলার মতো বিস্ফোরক ব্যাটিং, তথা স্ট্রাইকরেটেও এগিয়ে সাকিব। ১৯২.৪০ স্ট্রাইকরেটে এবার প্রতি ম্যাচে রান করছেন এই বাঁহাতি!

সাকিবের পরে আছেন ফরচুন বরিশালের পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদ (স্ট্রাইকরেট ১৭৭.২৭), কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি উইলোবাজ খুশদিল শাহ (স্ট্রাইকরেট ১৭১.৫৯), সিলেট স্ট্রাইকার্সের তরুণ তুর্কি তৌহিদ হৃদয় (স্ট্রাইকরেট ১৬৪.৪৬) এবং একই দলের আরেক দিশারি জাকির হাসান (স্ট্রাইকরেট ১৫৯.৪২)।

বোলিংয়ে শীর্ষে আছেন খুলনার পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ৭ ম্যাচে তার শিকার ১২ উইকেট।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও দ্বিতীয় ঢাকার দলপতি নাসির হোসেন, ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট।

এ ছাড়া ঢাকার দুই পেসার আল আমিন ৬ ম্যাচে ১০ উইকেট ও তাসকিন আহমেদ ৭ ম্যাচে ১০ উইকেট ঝুলিতে পুরেছেন। এর পরেই আছেন সিলেট স্ট্রাইকার্সের তিন পেসার- মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা (প্রত্যেকের উইকেট ৮টি করে)।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain