শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরের প্রচার সম্পাদক সায়েক আহমদ সায়েক ওসমানী বিমানবন্দরে সংবর্ধিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশন লন্ডন মহানগরের প্রচার সম্পাদক সিলেটের সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য যুবলীগ নেতা সায়েক আহমদ সায়েক এর দেশে আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতা কর্মীদের পক্ষথেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিমান যোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে তাকে সংবর্ধনা প্রদান করেন সিলেট সাবেক ছাত্রনেতারা এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সামসুল হক বেলাল, মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, ১১ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লগের যুগ্ম সাধারণ গোলাম কিবরিয়া মাসুক, আওয়ামী লীগ নেতা বাবুল তালুকদার, মোঃ সফিক আহমদ, জেলা ছাত্র লীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক তারক হাসান চৌধুরী, আওয়ামী লীগ নেতা লয়লুছ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা খালেদ খান, সাহেদ আহমদ রিপন কুরেশি, কবির আহমদ প্রমূখ।

সংবর্ধনার জবাবে সাবেক ছাত্র নেতা সায়েক আহমদ বলেন, মা ও মাটির টানে দেশ এসেছি। এতে আমার প্রিয়জনেরা যে সম্মান দেখিয়েছেন তা চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরোও বলেন, বাংলাদেশের চিত্র পাল্টে গেছে। বঙ্গবন্ধুর তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত সমৃদ্ধ একটি দেশে পরিনত করতে দিনরাত পরিশ্রম করছেন বলেই দেশের এতো পরিবর্তন সম্ভব হয়েছে। আমরা এখন বিশ্বের কাছে সুনামের সহিত মাথা উচু করে দাড়াতে পারি। এই ধারা ধরে রাখে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain