শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

কোম্পানীগঞ্জ থানায় নতুন ওসি হিল্লোল রায়ের যোগদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন হিল্লোল রায়।গত (২৭ জানুয়ারী) রাত ১১.৩০ মিনিটে কোম্পানীগঞ্জ থানার বিদায়ী ওসি সুকান্ত চক্রবর্তীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে ওসি হিসেবে যোগদান করেন।

সুনামগঞ্জ জেলার অধিবাসী হিল্লোল রায় সিলেটে শিক্ষাজীবন শেষ করে পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি বিয়ানীবাজার থানার ওসি হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

যোগদানকৃত নবাগত ওসিকে থানায় কর্মরত পুলিশ সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বিদায়ী ওসি সুকান্ত চক্রবর্তী ও অফিসার ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত ওসি হিল্লোল রায় কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।এদিকে বিদায়ী ওসি সুকান্ত চক্রবর্তীকে চট্টগ্রাম রেঞ্জে বদলী করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain