শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

অমর একুশে বাঙালির ইতিহাসের গৌরবগাঁথা অহংকার-ডা. শিপলু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, অমর একুশে বাঙালির ইতিহাসের গৌরবগাঁথা অহংকার। সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেক বীরশহীদদের রক্তের বিনিময়ে বাংলা তখন রাষ্ট্র ভাষায় রূপ লাভ করেছিল এবং সেই থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার মানুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেন।
তিনি বুধবার (১লা ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীর হলরুমে লুমিনাস সোস্যাল সার্ভিস ক্লাব ও ক্লিন সিটির যৌথ উদ্যোগে মহান ভারষার মাস বরণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের মাঝে বই বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
নুমনাস সোস্যাল সার্ভিস ক্লাবের সভাপতি মো সাকির রানা কাবির এর সভাপতিত্বে ও ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মো. আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিষ্ণু চক্রবক্রী। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ওয়াহাব লিম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জালালাবাদ রাকিব রাবেয়া মেডিক্যাল কলেজের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবির গনযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, জেলা ছাত্রলীগ নেতা জামিল হোসেন, ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, নেহাল চন্দ্র রায়, রাসেল, বাশার, জুয়েল, সম্রাট, নাঈম, কবির, আবি আহমদ, ফাহিম আহমদ, আবির, আরিফ, মাহি প্রমুখ। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain