শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সিলেট ও সুবিদ বাজার শাখার উদ্যোগে মোহনা সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় নগরীর করের পাড়াস্থ মোহনা সংস্থার প্রধান কার্যালয়ে ৮ নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫০০ শত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জানুয়ারি, রোজ শনিবার বিকেলে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন, মোহনা সমাজ কল্যান সংস্থার সভাপতি মাছুম আহমেদ, শ্রী অমল দে, শাহেদ আহমেদ, নুরুল ইসলাম নুর, রিপন এষ চৌধুরী, শাবলু পাঠক, সাজ্জাদ হোসেন, সঞ্জয় দেব, মৃনাল সেন, নিখিল দে, সঞ্চু দেব, নিপু দে, ফয়জুল হক, নয়ন দেবনাথ, জ্যোতিষ চক্রবর্তী, সুমিত দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বক্তব্যে বলেন শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরি দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। কিন্তু গরীব মানুষের অনেকের পক্ষে আলাদাভাবে শীতের কাপড় কেনা দুঃসাধ্য। সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন ব্যক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়ায়, তা হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে আহবান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain