শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ও সিলেট পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নিশারুল আরিফ বলেছেন, মহানবীর আদর্শ বাস্তবায়নে আল-কোরআনের নির্দেশনা আমাদেরকে মেনে চলতে হবে। সামাজিক অস্থিরতা দূরীকরণে আল্লাহ ও তাঁর প্রেরিত সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা:) নির্দেশিত পথে আমাদের চলা উচিৎ।
তিনি সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (সা:) এর জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, আল কোরআনের এই বাণীকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিম আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী উদযাপন কমিটির আহবায়ক হাফিজ মাওলানা আলাউদ্দিন চৌধুরী।
মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম। পরে প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বার্ষিক সীরাতুন্নবী (সা:) মাহফিল উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain