শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

জৈন্তাপুরে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

জৈন্তা ডেস্ক :: অনুপ্রবেশের অভিযোগে সিলেটের জৈন্তাপুরে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভারতীয় নাগরিক হলেন জোনা কংলা (৩৬)। তিনি আসাম প্রদেশের মেঘালয় রাজ্যের জৈন্তাহিল জেলার মুক্তাপুর হাওয়াই বস্তি গ্রামের জনিস কংলার ছেলে।

ভারতীয় নাগরিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে জোনা কংলা বাংলাদেশে এসেছেন। এ দেশে প্রবেশের কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়।’

দীর্ঘদিন ধরে ভারতীয় অনেক নাগরিক অবৈধভাবে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন বলে জানান ওসি ওমর ফারুক। তিনি বলেন, ‘পুলিশ অনুপ্রবেশ বন্ধ করতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জৈন্তাপুর বাজার এলাকা থেকে জোনা কংলাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তিনি কয়েকবার বাংলাদেশে অনুপ্রবেশ করেন।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain