শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সুনীলের উঠান বৈঠক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সুনীল মোদির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত (১০ ফেব্রুয়ারী) বিকেলে নিজ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন মো. শফিক আহমেদ, মো. আলকাছ মিয়া, সাজু গাজী, নিশি রায়, মতি উড়াং, তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি, রাখাল রাজগর, মহিলা কমিটির সভাপতি মমতা রায়, রঞ্জন মোদি। আরো উপস্থিত ছিলেন শলু মিয়া, মিন্টু সবর, শরৎ ভূমিজ, রামচরণ ভূমিজ জগদীশ তাঁতি খোকন উড়াং হরি মোদি, নরেণ নায়েক, রঘু রায়, কাজল মোদি, সঞ্জয় মোদি, নয়ন মোদি, উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক সমবেত হয়। সুনীল ৬নং টুকের বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, মেম্বার পদপ্রার্থী সুনীল মোদি একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমাদের ওয়ার্ডে তার কোন বিকল্প নাই। আমরা তাকে মেম্বার নির্বাচিত করবো। মেম্বার পদপ্রার্থী সুনীল বলেন, আমি বিগত দিনে এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain