শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

সিলেটে ক্যাপ্টেন একাডেমিতে হিফজুল কুরআন শাখা উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ ক্যাপ্টেন একাডেমিতে হিফজুল কুরআন শাখার উদ্বোধন করা হয়েছে। ক্যাপ্টেন একাডেমি পরিচালনায় ও দারুস সুন্নাহ লতীফিয়া নিউইয়র্কের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদার তত্ত্বাবধানে এ শাখার উদ্বোধন করা হয়।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে ফিতা কেটে এ শাখার উদ্বোধন করনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
দারুস সুন্নাহ লতীফিয়া নিউইয়র্কের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ মুহাম্মদ আইনুল হুদার সভাপতিত্বে ও একাডেমীর সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যাপ্টেন একাডেমির ভাইস প্রিন্সিপাল মুহিবুল হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমির হিফজ বিভাগের সহকারি হাফিজ মো. রাসেল আহমদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন একাডেমির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষিকা সাকেরা রহমান, আশরাফুল ইসলাম জনি, মিতালী রায় মুন, তাওহিদুল জান্নাত ও প্রিমিলা দেবী। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain