শিরোনাম :
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

দুসকি জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকারিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জামিয়া শায়খ মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. ও ইসলামী আইন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ফকীহুল মিল্লাত মুফতী আবুল কালাম যাকারিয়া রহ. আন্তর্জাতিক কনফারেন্স, ওয়াজ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের দুসকি পয়েন্ট আখালিয়া জালালাবাদ এলাকা মাদ্রাসা প্রাঙ্গনে এই আন্তর্জাতিক কনফারেন্স, ওয়াজ ও দুআ মাহফিলের আয়োজন করা হয়।
জামেয়া ক্বাসিমুল উলম দরগাহে হযরত শাহজালাল রাহ. সিলেট এর মুহতামিম মাওলানা মুফতী মুহিব্বুল হক গাছবাড়ী, জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, মদীনাতুল উলুম দারুস সালাম মাদরাসার শায়খুল হাদিস ও মুহতামিম মাওলানা মুফতি ওলীউর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাম্মিল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন বেফাকুল মাদারিসিল আরবিয়ার মহা পরিচালক ও দৈনিক ইনকিলাব এর নির্বাহী সম্পাদক হযরত মাওলানা উবায়দুর রহমান খান নদভী (ঢাকা)।
আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বয়ান পেশ করেন নিউইয়র্ক আমেরিকা ব্রঞ্চ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা বশির উদ্দিন, হযরত মাওলানা ইসমাঈল খান (মেখল, চট্টগ্রাম), মুফসসিরে কুরআন মাওলানা আশরাফ আলী (হরষপুরী), হযরত মাওলানা মাহমুদুল হাসান কাসেমী (নরসিংদী)।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপ-পরিচালাক ডা. আরমান আহমদ শিপলু, সান্ডারল্যান্ড জামে মসজিদ ইউকের মুতাওয়াল্লী ও জে এস সি নর্থইষ্ট রিজন ইউকের কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain