শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে যান এবং জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন। বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থীসহ অন্তত ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে হাসপাতালের পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীকে তিনি দেখেছেন।

পরিচালক বলেন, ‘চারজনই মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।’ এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain