শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

৫ আগস্ট অসুর শক্তিকে বিনাশের মধ্য দিয়ে বিপ্লব সংঘটিত হয়েছে

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::

বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, গত ১৭ বছরের মধ্যে বাংলাদেশে এ বছর সবচেয়ে বড় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ দেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান একই আবহাওয়ায় বেড়ে উঠেছে। সে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এ দেশে কেউ সংখ্যালঘু নয়।

 

গতকাল নগরীর শিববাড়ি কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। আজিজুল বারী হেলাল বলেন, ৫ আগস্ট অসুর শক্তিকে বিনাশের মধ্য দিয়ে এ দেশে বিপ্লব সংঘটিত হয়েছে। সেই বিপ্লবকে ধরে রাখা এবং অসুর শক্তিকে বিনাশ করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে দলটির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, দখলবাজ, জুলুমবাজ, অত্যাচারী এবং সন্ত্রাসীদের ঠাঁই নাই। দলের পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শিববাড়ি কালীমন্দির পূজা কমিটির সভাপতি মহাদেব সাহা, সাধারণ সম্পাদক সুকুমার সাহা, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর, মোল্লা ফরিদ আহমেদ, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, একরামুল হক মিল্টন, শেখ জামাল উদ্দিন, মিজানুর রহমান মিলটন, মুজিবর রহমান, মুন্নী জামান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain