শিরোনাম :
দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

গ্রেপ্তার শাহজাহান ওমর-‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছেন। পরে কাঠালিয়া থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

তবে মামলার বিষয়ে কিছু জানতেন না বলেই দাবি করেছেন শাহজাহান ওমর। তিনি বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। পুলিশ বলছে, আমাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমার নামে মামলা আছে তা আমি জানতাম না।’

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে।

জানা গেছে, এদিন সকালে শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে প্রবেশ করতে চাইলে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় রাজাপুর থানায় গাড়ি ভাঙচুরের মামলা দিতে গেলে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাহির থেকে থানা ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ‘আমি সাংগর গ্রামের বাড়িতে বোনের কবরস্থানে কাজ করানোর জন্য আসার পথে হামলার শিকার হয়েছি। আমার গাড়ি ভাঙচুর করে ব্যবহারের অনুপযোগী করেছে। আমাকেও আহত করেছে। ইচ্ছা ছিল বাড়ির কাজ শেষ করে লেবুখালী ক্যান্টনমেন্টে স্বশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার। কিন্তু এখন তো আমার গাড়ি নাই, কিভাবে সেখানে যাবো। আমি ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাপুর থানায় আসছিলাম মামলা দিতে। ’

এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শাহজাহান ওমরকে আদালতে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি না করেই কাঠালিয়া আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজ বিনতে শহীদ তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে শুনানি করা হবে বলে আদালত জানান।

প্রত্যক্ষর্শীরা জানান, শাহজাহান ওমরকে আদালতে নেওয়ার পথে তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এর আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের গাড়িবহর ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। বুধবার রাতে তার বাড়িতে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজাপুরের বাড়িতে ফেরার পথে পেংরি নামক স্থানে তার গাড়িতে হামলা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain