শিরোনাম :
সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের আলোচনা সভা সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় একজনের মৃত্যুদন্ড, আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস গোয়াইনঘাটে বিজিবির সচেতনতা প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির

ভক্তদের সুখবর দিলেন মেহজাবীন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬০১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ::টিভি অভিনয় জীবনে ১৪ বছরের ক্যারিয়ার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। সম্প্রতি বড় পর্দায় ডেবিউ করেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন তিনি। মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার।

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই ছবিটি। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার বাকি রাখে না।

প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।

কিন্তু এখানেই থেমে যায়নি ‘সাবা’র সাফল্য। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর সেখানেই মেহজাবীনের ‘সাবা’র জয়জয়কার! অর্থাৎ সেই উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি এই ছবিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সুসংবাদটি ভাগ করে নেন মেহজাবীন নিজেই। এর আগে ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় এসব তথ্য। আর সেটি শেয়ার করেই আনন্দ প্রকাশ করেন জনপ্রিয় এই অভিনেত্রী।

 

মেহজাবীন লেখেন, আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম ‘সাবা’। টিমের সবাইকে অভিনন্দন।

‘সাবা’য় আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain