শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং অধ্যাপক ইউনূস ১০ম বক্তা হিসেবে বক্তৃতা করবেন।

ভাষণে তিনি তুলে ধরবেন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের পরিস্থিতি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ‘অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার ও সংস্কার অগ্রগতি বিশ্ব সম্প্রদায়কে তুলে ধরবেন। পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার জন্য সরকারের উদ্যোগও ভাষণে গুরুত্ব পাবে।’

তিনি আরও জানান, ‘মূল বার্তাটি হবে- আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হবে এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain