শিরোনাম :
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা-আগামী ৭ জুন থেকে শুরু কমলগঞ্জে ট্রেনে আগুন, তিন ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক এমপি এম এ মালিকের সাথে মোল্লারগাঁও ইউনিয়নবাসীর ঈদ পুনর্মিলনী সিলেটেও ‘হাম’ আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু সিলেটে জ্বালানি তেলের কোনো সংকট নেই-কর্নেল নাজমুল ইসলাম

বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম রাখা যাবে না- এই নিয়মের কঠোর প্রয়োগে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বৃহস্পতিবার সময়সীমা শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে অতিরিক্ত সিমগুলো।

বিটিআরসি সম্প্রতি পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একজন গ্রাহকের নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকলে অতিরিক্ত সিমগুলো অপারেটরদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডি-রেজিস্টার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা চাইলে নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকি সিমগুলো কাস্টমার কেয়ার সেন্টার বা অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে দৈবচয়নের ভিত্তিতে বিটিআরসি নিজ উদ্যোগে অতিরিক্ত সিম বন্ধ করে দেবে।

নিজের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা মোবাইল ফোনে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে সহজেই তথ্য জানতে পারবেন।

বিটিআরসি সতর্ক করে বলেছে, সময়সীমা শেষে যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম বাতিল না করেন, তাহলে কমিশন নিজস্ব পদ্ধতিতে সেই সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে মোবাইল সিমের অবৈধ ব্যবহার ও প্রতারণা নিয়ন্ত্রণে আরও কঠোর হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain