শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শান্তিগঞ্জ সমিতি সিলেট এর শোক”

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শান্তিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি বিশিষ্ট ব্যাংকার রোটারিয়ান মো:কবিরুল ইসলাম এবং সাধারন সম্পাদক জেবিবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন।।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের রাজনীতির আকাশে আজ শোকের ছায়া। দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপসহীন গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রীর অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। তাঁর সিদ্ধান্ত ও রাজনৈতিক অবস্থান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ আবদান রেখে ছিলো, যা অবিস্মরণীয়।।বেগম খালেদা জিয়া
একটি নাম একটি অধ্যায়, আপসহীন গণতন্ত্রের জননী, যা কখনো মুছে যাবে না বাঙালির হৃদয় থেকে। সমগ্র জাতি শোকাহত, আমরা শোকস্তব্ধ। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আল আমিন যেনো উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবার কে ধৈর্য ধরার তৌফিক দান করেন, আমিন।। নসিব বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain