শিরোনাম :
টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ।

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ এর সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ২৬ আগস্ট সিলেট মহানগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব অডিটোরিয়ামে সংগঠক শিপলু রাহাত ও গিয়াস সানির যৌথ সঞ্চালনায় সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল ইসলাম এর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন মানবিক চক্ষু চিকিৎসক ও সংগঠক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক কবির আহমেদ সোহেল, সাংবাদিক ও সংগঠক উৎফল বড়ুয়া, লেখক, সাংবাদিক ও সংগঠক আমীর হোসেন সোহাগ, গিয়াস সানি, আসাদুজ্জামান নুর, নজরুল ইসলাম, সোলেমান হুসেন চন্দু, ফারুক আহমেদ, মো. আবু ইউসুফ, সংগঠক সিদ্দিকা রুনা সুলতানা, সফিকুর রহমান, জিল্লুর রহমান, আমিরুল ইসলাম চৌধুরী, লিপি খানম, মুহিবুর রহমান চৌধুরী, আজিজুল ইসলাম, সাংবাদিক জুবের আহমেদ সার্জন ও শাহান উদ্দিন নাজু প্রমুখ।

সভায় মুখ্য আলোচক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন,সভায় নিরাপদ ও মানবিক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে সামাজিক সংগঠন, মানবিক মানুষ ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সবাইকে মানবিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সিলেট বিভাগসহ সারাদেশে পরিষদের কার্যক্রম ছড়িয়ে দিতে তাঁর প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তিনি যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভূয়সী প্রশংসা করেন। তিনি নিরাপদ যাতায়াত বাস্তবায়নে পরিষদের উদ্যোগের সফলতা কামনা করে সংগঠনটির পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, নিরাপদ যাতায়াত কোনো বিলাসিতা নয়—এটি মানুষের মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করতে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain